রাজধানীর মতিঝিল এলাকায় বিশেষ অভিযানে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র্যাব-৩।গ্রেপ্তার বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।আরো পড়ুন , ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক সংযুক্তির নির্দেশ নির্বাচন কমিশনের র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।আটক বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানা ও কামরাঙ্গীরচর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।র্যাব কর্মকর্তারা জানান, তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।