এলপিজির দামে স্বস্তির পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন বার্তা
বিশ্ববাজারে জ্বালানির দাম অনুকূলে থাকলে এলপিজির পর পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার যশোর সার্কিট হাউজে পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই জ্বালানির মূল্য নির্ধারণ করছে। ইতোমধ্যে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যা সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।আরও পড়ুন, জুনে রপ্তানি আয় ২৬ শতাংশ বৃদ্ধি, তৈরি পোশাকে বড় প্রবৃদ্ধিতিনি বলেন, দেশে ব্যবহৃত প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা দেশের বাজারেও প্রভাব ফেলেছে। তবে বৈশ্বিক বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে অন্যান্য জ্বালানির দামও সমন্বয় করা হবে।ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে এবং কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।