দৈনিক সংবাদ দিগন্ত

বিদ্যুতায়িত ড্রামট্রাকে মেহেরপুরে নিহত চালক

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে ইটভাটায় মাটিবাহী ড্রামট্রাক বিদ্যুতায়িত হয়ে জহিরুল ইসলাম (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকারী সজীব (৩০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত জহিরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল মাজিদের ছেলে। আহত সজীব একই উপজেলার ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে।আরো পড়ুন , নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ স্থানীয়রা জানান, পোড়াপাড়া গ্রামের ময়নালের থ্রি-স্টার ইটভাটায় মাটি ফেলে ফেরার সময় ড্রামট্রাকটি অসাবধানতাবশত ইটভাটার বৈদ্যুতিক সংযোগের মেন তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বৈদ্যুতিক আগুনে ঝলসে ঘটনাস্থলেই চালক জহিরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারী সজীব গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিদ্যুতায়িত ড্রামট্রাকে মেহেরপুরে নিহত চালক