দৈনিক সংবাদ দিগন্ত

কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি ও সাংবাদিক নেপাল চন্দ্র সাহা। এ সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. শফিকুর রহমান এবং সহকারী শিক্ষক মো. ফায়জুল ইসলাম আখন্দ, মো. আবদুল মান্নান ভূঁইয়া ও মো. শাহ আলম বক্তব্য দেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নিলয় সাহা ও মো. মাহমুদুল হাসান ফাহিম। সমাবেশে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত