মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামের এক নারী। মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন।আরও পড়ুন, পটিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাসে জড়িতদের পুলিশে সোপর্দের আহ্বান এমপি এনামেরপারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর সঙ্গে বিথী আক্তারের বিয়ে হয়। তাদের আগে ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ এক দশক পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা।আরও পড়ুন, হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতককুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি এম আলী হাসান জানিয়েছেন, একসঙ্গে চার সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। এজন্য নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, মা ও শিশুদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।আরও পড়ুন, ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনহাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা জানান, চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে প্রতি ৫ লাখ ১২ হাজার গর্ভধারণে এমন ঘটনা একবার ঘটে। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে চার সন্তান গর্ভধারণে উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা ও সময়ের আগেই প্রসবের মতো জটিলতার ঝুঁকি থাকে।
বর্তমানে মা ও নবজাতকদের হাসপাতালের এনআইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।