দৈনিক সংবাদ দিগন্ত

সাফল্য ও বিতর্কে আলোচনায় বিগ বস তারকা রেনা ফাতিমা

মাত্র ২০ বছর বয়সেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন ভারতের মালয়ালম রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম ৭’-এর সাবেক প্রতিযোগী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রেনা ফাতিমা। তাঁর দাবি, মাসে ৩ থেকে ১০ লাখ রুপি আয় করেন তিনি। নিজের উপার্জনে মায়ের চাকরি ছাড়ানো, পরিবারের ভ্রমণের স্বপ্ন পূরণ, গাড়ি কেনা এবং বেঙ্গালুরুতে তিন শোবার ঘরের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করেছেন। এমনকি আগামী ১০ বছর কাজ না করেও চলার মতো সঞ্চয় রয়েছে তাঁর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের আর্থিক সাফল্যের কথা জানান রেনা। তিনি বলেন, মাত্র ১৫ বছর বয়স থেকে আয় শুরু করেন। এরপর আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভর করতে হয়নি।আরও পড়ুন,বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে বাংলাদেশের মুখ নাজিফা তুষি তাঁর মাসিক আয় সর্বনিম্ন ৩ লাখ রুপি, কোনো কোনো মাসে তা ১০ লাখ রুপিতে পৌঁছায়। উপার্জিত অর্থের যথাযথ করও দেন বলে জানিয়েছেন তিনি। রেনার ভাষ্য, ১৯ বছর বয়সেই মাকে করপোরেট চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। পরিবারের দায়িত্ব নেওয়ার মতো আর্থিক সক্ষমতা তৈরি হওয়ায় মায়ের স্বপ্ন পূরণে তাঁকে থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণে নিয়ে যান। পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরেছেন ভারতের মানালি ও জয়পুরেও। গত বছর নিজের উপার্জনে পুরোনো হুন্দাই ক্রেটা কেনেন রেনা। সেটি নষ্ট হয়ে যাওয়ার পর নতুন টয়োটা হাইরাইডার কেনেন। তাঁর দাবি, ২০ বছর বয়সেই আগামী ১০ বছর চলার মতো অর্থ জমিয়েছেন। কেরালার কোঝিকোড়ের মেয়ে রেনার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শুরু স্কুলজীবনে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর তৈরি একটি রিঅ্যাকশন ভিডিও ভাইরাল হয়। এরপর নিয়মিত ভিডিও বানাতে শুরু করেন। প্রথমে সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্ন নিয়ে ভিডিও করলেও পরে মেকআপ, ফ্যাশন, ভ্রমণ, জীবনযাপন ও আর্থিক সচেতনতাবিষয়ক কনটেন্ট তৈরি করেন। ‘রেনজারি’ নামে অনলাইন পোশাকের ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি। শিশুশিল্পী হিসেবে মালয়ালম চলচ্চিত্র ‘কোচাউভা পাওলো আইয়াপ্পা কোয়েলহো’ ও ‘ই’তে অভিনয় করেছেন। টেলিভিশন ধারাবাহিক ‘অনিয়াথিপ্রাভু’তেও দেখা গেছে তাঁকে। আরও পড়ুন,স্পর্শ বিতর্ক ও সংস্কৃতি নিয়ে সমালোচনা, দুই বিষয়ে কীর্তির ব্যাখ্যা২০২৫ সালে মোহনলাল সঞ্চালিত ‘বিগ বস মালয়ালম ৭’-এ অংশ নেন রেনা। ১৯ বছর বয়সে অনুষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন। তবে ৫০ দিন পর তাঁর প্রতিযোগিতা শেষ হয়। ব্যক্তিগত জীবনেও আলোচনায় রয়েছেন রেনা। একাদশ শ্রেণিতে পড়ার সময় আলিব ফজলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাও চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বেঙ্গালুরুতে বাগ্‌দত্তার সঙ্গে থাকছেন তিনি। সাফল্যের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন রেনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর মেয়ের ছবি ব্যবহার করে বিদ্রূপ করার অভিযোগে সমালোচনার মুখে পড়েন। পরে এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি। রেনার দাবি, এরপর তাঁর অ্যাকাউন্ট বন্ধ করতে সমন্বিতভাবে রিপোর্ট করা হচ্ছে এবং তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে।

সাফল্য ও বিতর্কে আলোচনায় বিগ বস তারকা রেনা ফাতিমা