ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে সরকার: অর্থমন্ত্রী আমির খসরু
ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডি আয়োজিত বাজেট অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা কমে যাওয়ায় চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এবারের বাজেট তৈরি করতে হয়েছে।আরও পড়ুন, দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণাতিনি আরও বলেন, বাজেটকে তিনি ‘পারফেক্ট’ বলতে চান না, কারণ নানা বকেয়া ও সীমাবদ্ধতার মধ্যেই এটি প্রণয়ন করতে হয়েছে।আমির খসরু জানান, সাধারণত বাজেট প্রস্তুতিতে ছয় মাস সময় প্রয়োজন হলেও এবার দেড় মাসের মধ্যে কাজ শেষ করতে হয়েছে।তিনি বলেন, ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ করা হবে, যা সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দিতে পারে।তিনি আরও মন্তব্য করেন, শ্রমিকদের বেতন সরকার সরাসরি দেয় না, তবে সামাজিক সহায়তার মাধ্যমে কিছু সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।