দৈনিক সংবাদ দিগন্ত

দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

​দলের অভ্যন্তরীণ চক্রান্ত, কোন্দল এবং দীর্ঘ ২০ বছরের আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে ‘আলবিদা’ জানালেন এক সাবেক যুবদল নেতা।​সোমবার (৩ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাঠায় হাত দিয়ে তওবা করে এ ঘোষণা দেন তিনি।​রাজনীতি ছাড়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।​স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে অর্থাৎ গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। আরও  পড়ুন, রাঙামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা ও বসতঘর পুড়ে ছাইদলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয় এবং সবশেষ দল থেকে বহিষ্কার করা হয়।​ক্ষোভ প্রকাশ করে সাবেক এই নেতা বলেন,​"দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে চরম হতাশ। তাই মায়ের সামনে তওবা করে এবং ১ মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।"​ঘটনাটি ঘিরে পুরো শ্রীপুর জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা