দৈনিক সংবাদ দিগন্ত

ভাড়া বাসা থেকে বিউটিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান (নাম) নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ লেনের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা-পুলিশ। নিহত মনি খানের স্বামীর নাম হোসাইন রশিদ খান।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার থেকে মনি খান তার ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। বুধবার দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে সোনাডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মনি খানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। আরও  পড়ুন, মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৩মাস ১৩দিনেও খোজ মেলেনি ১৩বছরের শিশু কন্যা মারিয়ারপরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় বিউটিশিয়ান ছিলেন বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।ওসি বলেন, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে মনি খান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনাটি ঘিরে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ভাড়া বাসা থেকে বিউটিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার