দৈনিক সংবাদ দিগন্ত

বরগুনা পুলিশ লাইন্স এলাকায় বিআরটিসি বাসে আগুন

বরগুনা শহরের পুলিশ লাইন্স এলাকায় পার্ক করে রাখা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (রাত ২টা ৩০ মিনিটের দিকে) দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন সময়ে পুলিশ লাইন্স এলাকায় রাখা বিআরটিসির একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এ সময় আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশ লাইন্সের সদস্য ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।আরও পড়ুন,কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮ তবে কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বরগুনা পুলিশ লাইন্স এলাকায় বিআরটিসি বাসে আগুন