দৈনিক সংবাদ দিগন্ত

যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, হাতে নাতে গ্রেপ্তার দুই কারবারি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।মঙ্গলবার ভোরে ঢাকা-দিনাজপুর মহাসড়কে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে নগদ ৭২ হাজার টাকাও উদ্ধার করা হয়।আরো পড়ুন , সিরাজগঞ্জে ডিজেল সংকটে বোরো ধানের সেচ ব্যাহত ক্ষতির আশঙ্কাগ্রেপ্তারকৃতরা হলেন মহারাজ মীর ও সাহাদত হোসেন। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের যৌথ দল একটি ঢাকাগামী বাসে অভিযান চালায়। এসময় দেহ তল্লাশি করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, হাতে নাতে গ্রেপ্তার দুই কারবারি