মহাদেও নদীতে বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন।বুধবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক নৌকায় করে নদীতে ডুব দিয়ে বালু উত্তোলন করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নৌকায় ধাক্কা দেয়।আরও পড়ুন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাদুই নৌকার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনরা জানান, রিফাত আগের রাতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকালে সহকর্মীদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান।কলমাকান্দা থানার ওসি জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।নদীতে বালু উত্তোলনের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং নৌযান চলাচলের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।