দৈনিক সংবাদ দিগন্ত

পশ্চিম মাদারবাড়িতে বালুর মাঠ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রাম নগরীর ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের দীর্ঘদিনের পরিচিত ‘বালুর মাঠ’ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা এবং মাঠের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে মাঠসংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাঠ রক্ষার দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং স্লোগান দেন।চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-পরিবেশবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাট। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান।বিশেষ অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সিরাজ, ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ বাদশা মিয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া এবং মহানগর যুবদল নেতা তৈয়ব আলী।মোহাম্মদ শাহজাহান বলেন, বালুর মাঠ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের ব্যবহৃত উন্মুক্ত স্থান। মাঠের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণের চেষ্টা হলে এলাকাবাসী তা মেনে নেবে না। জনস্বার্থের এ দাবি উপেক্ষা করা হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তিনি।বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ পশ্চিম মাদারবাড়ি এলাকায় উন্মুক্ত জায়গা এমনিতেই সীমিত। বালুর মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা এবং স্থানীয় মানুষের অবসর কাটানোর গুরুত্বপূর্ণ জায়গা। আরও  পড়ুন, দেবহাটায় পোল্ট্রি খামারে লুটপাট: পুলিশের অভিযানে আছাফুর গ্রেপ্তারমাঠটির বর্তমান চরিত্র পরিবর্তিত হলে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ আরও সংকুচিত হবে। তারা মাঠটি দখলমুক্ত রেখে স্থায়ীভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান, লোকমান হোসেন বাবুল, শামীম রেজা, হারেস লেদু, মো. জাহিদ আলী, মোহাম্মদ জসিমুল হক, মোহাম্মদ ইদ্রিস, মো. ইকবাল, মোহাম্মদ ইয়াকুব আলী, গোলাম হোসেন ও মো. আব্দুর রহিম।সদরঘাট যুবদলের নেতাকর্মীদের মধ্যে তানভীর উদ্দিন, তৈয়ব সাইমন, আব্দুল লতিফ, ডা. মো. হারুন, ইফতেখার আলম রনি, মো. শাহেদ, মো. আবুল কালাম আজাদ, এস এম মুন্না, মো. মুক্তার হোসেন পলাশ, গুলজার হোসেন তুষার, মোহাম্মদ মিলন, মো. ওমর ফারুক, মোহাম্মদ আজাদ, মো. কামাল, মো. আশরাফ, নুর ইসলাম ও মোহাম্মদ শফি অংশ নেন।এ ছাড়া সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের মম শাহরিয়ার, মোহাম্মদ হৃদয় ও মো. ইমন, সদরঘাট থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন এবং ওয়ার্ড ছাত্রদলের মো. রাকিবসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।মানববন্ধন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মাঠের বর্তমান অবস্থা ও মালিকানা-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাঠটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত স্থান হিসেবে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।

পশ্চিম মাদারবাড়িতে বালুর মাঠ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন