যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সংসদে আলোচনার দাবি বাম জোটের
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা করার জোর দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। বুধবার (২৯ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা অভিযোগ করেন, সংসদে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে সময় ও অর্থ অপচয় করা হচ্ছে, অথচ জাতীয় গুরুত্বপূর্ণ এই চুক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না।আরও পড়ুন, হাসপাতালে সারজিস আলমকে দেখতে গেলেন নাহিদ ইসলামতারা বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে এ বিষয়ে আলোচনার প্রস্তাব দিলেও বিধির অজুহাতে তা গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জোটের নেতারা আরও দাবি করেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এমন আন্তর্জাতিক চুক্তি করার এখতিয়ার নেই। তারা উল্লেখ করেন, মার্কিন আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া চুক্তি বাতিল করেছে এবং ভারত তা স্থগিত রেখেছে—এমন প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষেত্রেও পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।আরও পড়ুন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি নয়’—সংসদে শামা ওবায়েদের বার্তাবিবৃতিতে আশা প্রকাশ করা হয়, দেশের নির্বাচিত সরকার ও জাতীয় সংসদ এই চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্কাফী রতন, শুভ্রাংশু চক্রবর্তী, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ইকবাল কবির জাহিদ ও মোশরেফা মিশুসহ অন্যান্য নেতৃবৃন্দ।