দৈনিক সংবাদ দিগন্ত

চিকিৎসা শেষে বাবরের প্রত্যাবর্তনে নেতাকর্মীদের স্বস্তি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী তাহমিনা জামান, ছেলে, ব্যক্তিগত সহকারী (পিএস) হায়দার আলী এবং নিকটাত্মীয়রা। স্থানীয় নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে গত বুধবার বিকেলে বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এদিকে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু ও স্থানীয় নেতারা বিমানবন্দরে অপেক্ষা করেন। রাত আনুমানিক ১টা ১০ মিনিটে তাঁরা বাবরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।আরও পড়ুন,ভার্চুয়াল বৈঠক, গোপন যোগাযোগ এবং সুনির্দিষ্ট প্রটোকলে ঝটিকা মিছিলের কৌশল গ্রহণ এ সময় বাবর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনী এলাকার মানুষের খোঁজখবর নেন। তিনি এলাকার বাসিন্দাদের সালাম জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন। খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন, তাঁদের সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ আছেন। কয়েক দিন নিজ বাসায় বিশ্রাম নেওয়ার পর তিনি আবার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে দেখা করতে এলাকায় আসবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে জনমানুষের কাছে পরিচিতি পাওয়া এই নেতা চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরে আসায় তাঁরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। বাবরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চিকিৎসা শেষে বাবরের প্রত্যাবর্তনে নেতাকর্মীদের স্বস্তি