দৈনিক সংবাদ দিগন্ত

বাণিজ্য বাধা ও শুল্ক ইস্যুতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ বৈঠক আগামীকাল শুক্রবার শেষ হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত সমস্যা এবং বাণিজ্য ঘাটতিসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে বাংলাদেশ।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।বাংলাদেশের প্রতিনিধিদলের এক সদস্য জানান, দেশের পক্ষ থেকে বাণিজ্য-সংশ্লিষ্ট প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই বৈঠকে উপস্থাপন করা হবে। তবে ভারতীয় পক্ষ কোন কোন বিষয় আলোচনায় তুলবে, সে বিষয়ে এখনো বাংলাদেশকে জানানো হয়নি। তিনি বলেন, যৌথ ওয়ার্কিং গ্রুপ মূলত আলোচনা ও মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম; এখানে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।বৈঠকে বাংলাদেশের আলোচ্যসূচিতে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) থাকছে না বলেও জানা গেছে। তবে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি গুরুত্ব পেতে পারে। আরও  পড়ুন, মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুকারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে একই সময়ে ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ফলে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্য।ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং চীনের পর দেশটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। বাংলাদেশের বিভিন্ন শিল্প ও উৎপাদন খাত ভারত থেকে বিপুল পরিমাণ কাঁচামাল আমদানি করে। এর মধ্যে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা উল্লেখযোগ্য।সংশ্লিষ্টরা মনে করছেন, যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিদ্যমান বাণিজ্য বাধা চিহ্নিত করার পাশাপাশি রপ্তানি বাড়ানোর সুযোগ, স্থলবন্দর ব্যবস্থাপনা এবং পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্ক নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হবে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও কার্যকর করতে আলোচনাটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাণিজ্য বাধা ও শুল্ক ইস্যুতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ