কালিয়াকৈরে মাদকের অভিযোগে উত্তেজনা, মোটরসাইকেলে আগুন ও বাড়িতে ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাবচালা এলাকায় মাদকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের হাতে আটক এক যুবককে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বাড়ির কিছু অংশে ভাঙচুরের ঘটনাও ঘটে।শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক জসিম উদ্দিন গাবচালা এলাকার বরকত মিয়ার ছেলে।পুলিশ জানায়, শনিবার দুপুরে জসিম উদ্দিন মোটরসাইকেলে করে রঘুনাথপুর বাজারের দিকে যাচ্ছিলেন।আরও পড়ুন, কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল অনুষ্ঠিত পথে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। একই সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং তার বাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।