দৈনিক সংবাদ দিগন্ত

বস ছুটি দিতে না চাইলে কী করবেন

‘আমার বস তো ছুটি দিতেই চান না’—অভিযোগটি অনেক কর্মীরই। প্রয়োজনের সময় ছুটি না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। কেউ কেউ আবার আবেগের বশে চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। তবে বসের সঙ্গে বিরোধে না গিয়ে পরিকল্পিতভাবে ছুটি চাওয়ার কিছু কার্যকর কৌশল রয়েছে।প্রথমেই জানতে হবে নিজের ছুটির অধিকার ও প্রতিষ্ঠানের নিয়ম। বাংলাদেশের শ্রম আইনে কর্মঘণ্টা ও বিভিন্ন ধরনের ছুটির বিষয়ে নির্দেশনা রয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালাও থাকতে পারে। তাই চাকরির শুরুতেই এসব নিয়ম ভালোভাবে জেনে নেওয়া জরুরি।কর্মীর যেমন ছুটি পাওয়ার অধিকার আছে, তেমনি প্রতিষ্ঠানের নির্ধারিত কাজ সময়মতো শেষ করাও দায়িত্ব। তাই কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বা কাজ অসম্পূর্ণ রেখে ছুটির আবেদন না করাই ভালো।পরিকল্পিত ছুটির ক্ষেত্রে আগে থেকেই বসকে জানানো এবং ছুটির সময়ে কাজ কীভাবে সামলানো হবে, তার একটি পরিষ্কার পরিকল্পনা দেওয়া যেতে পারে। প্রয়োজনে কোন সহকর্মী অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন, আড়ও পড়ুন,ঐতিহ্যবাহী চিংড়ির জলটোবা, ভাতের সঙ্গে জমবে দারুণসেটিও জানিয়ে রাখা উচিত।সহকর্মীদের সঙ্গেও ভালো বোঝাপড়া থাকা গুরুত্বপূর্ণ। আপনি ছুটিতে গেলে যেমন অন্যরা আপনার কাজ সামলাবেন, তেমনি তাদের ছুটির সময় আপনাকেও সহযোগিতা করতে হবে।জরুরি পরিস্থিতিতে হঠাৎ ছুটির প্রয়োজন হলে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানকে জানাতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শপত্র বা সংশ্লিষ্ট কাগজপত্রও জমা দিতে হতে পারে।এরপরও যদি অন্যায়ভাবে ছুটি থেকে বঞ্চিত করা হয়, তাহলে বসের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা মানবসম্পদ বিভাগে বিষয়টি জানানো যেতে পারে। প্রয়োজনে আগের আবেদন ও প্রত্যাখ্যানের তথ্য লিখিতভাবে সংরক্ষণ করা ভালো।তবে অনুমোদন ছাড়া ছুটি কাটানো কিংবা আবেগের বশে চাকরি ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। বরং নিজের অধিকার, দায়িত্ব ও প্রতিষ্ঠানের নিয়ম—তিনটিই মাথায় রেখে পরিকল্পিতভাবে ছুটি চাওয়াই সবচেয়ে কার্যকর উপায়।

বস ছুটি দিতে না চাইলে কী করবেন