ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের একটি ছবি ও তার বসার ভঙ্গি নিয়ে চলা আলোচনার বিষয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান যে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে কোনো ধরনের অসম্মান ছিল না, বরং সেখানে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন এবং গত দুই সপ্তাহের মধ্যে কমনওয়েলথের সাইডলাইনে ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তার সঙ্গে দুবার দেখা হয়েছে। তিনি জানান, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন ও গুরুত্ব দেন এবং তাকে ‘ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন লিডার’ হিসেবে আখ্যায়িত করেছেন। আরও পড়ুন,চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির আহ্বানবাংলাদেশের জনগণের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণকে তিনি সাধুবাদ জানিয়েছেন। বসার ভঙ্গি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব নেওয়া ওই মন্ত্রীর বসার ভঙ্গিটি হয়তো তার নিজের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল। যারা বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছেন, তারা মূলত একটি ফলপ্রসূ আলোচনাকে অন্যদিকে ধাবিত করতে চাইছেন। এছাড়া ব্রিফিংয়ের শেষ পর্যায়ে তিনি ঐতিহাসিক প্রসঙ্গ টেনে মন্তব্য করেন যে, এ ধরনের ভঙ্গিতে বসার নজির অতীতেও রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।