ঝিনাইদহের মহেশপুরে বসত বাড়ীর জমি নিয়ে বিরোধের জের ধরে সুমন কুমারকে (২৭) পিটিয়ে আহত করে কাছে থাকা স্বর্ন ও নগত টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত সুমন কুমার মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের সন্নসী কুমারের ছেলে। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, বসত বাড়ীর জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (৩ অক্টোবর) যাদবপুর বাজারের নিজের জুয়েলার্স ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বাড়ী ফেরার সময় গয়েশপুর গ্রামের রাব্বি,ছানোয়র,শাহিন,আনোয়র ও মনোয়ার সুমন কুমারকে পিটিয়ে আহত করে। আরও পড়ুন,স্টেশনের ৭ নং পার্কিংয়ে জামাই-বউ-শাশুড়ির রমরমা ইয়াবার হাটএ সময় সুমন কুমারের কাছে থাকা ১০ স্বর্নের গহনা ও নগত ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী জানান, এই হিন্দু পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। আর বাড়ীর পুরুষ মানুষ গলো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আহত সুমন কুমার জানান, বাড়ীর জায়গা না ছাড়লে আমাকে মেরে ফেলা হবে,আমি সে কারনেই বাড়ীতে যাচ্ছিনা। বিভিন্ন জায়গাতে পালিয়ে থাকতে হচ্ছে। মহেশপুরে বিজিবি’র অভিযানে ৩৩৪ বোতল মাদকসহ ব্যবসায়ী আজিজ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।