হায়দরগঞ্জে বসতঘরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের উপকেন্দ্রের দাবি
লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের চরপাঙ্গাসিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এলাই বক্স পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন আহত হয়েছেন।স্থানীয়রা জানান, কুদরত উল্লাহ পাটোয়ারীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে যাওয়ার সড়কটি বেহাল হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িকে ধীরগতিতে চলতে হয়েছে। আরও পড়ুন,মিঠাপুকুরে জমি দখল ও ভুয়া রেকর্ড তৈরির অভিযোগে এসিল্যান্ড কার্যালয়ে আবেদনএতে জরুরি সময়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে এ ঘটনার পর হায়দরগঞ্জে দ্রুত একটি উপ-ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের দাবি, হায়দরগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এর আগেও একাধিক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দূরবর্তী স্থান থেকে ফায়ার সার্ভিস আসতে সময় লাগায় আগুনের প্রাথমিক পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।স্থানীয়দের দাবি, হায়দরগঞ্জে উপ-ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের উপযোগী সড়ক নিশ্চিত করা হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।