দৈনিক সংবাদ দিগন্ত

র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতির জানান দিতে প্রস্তুত। প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে র‍্যাম্পে হাঁটবেন এই বলিউড তারকা।আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আয়োজন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর।এবারের আয়োজনের মূল ভাবনা—‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঐশ্বরিয়া। তাই এবারের আয়োজনেও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র‍্যাম্পে তার অংশগ্রহণকে আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রকাশ হিসেবে তুলে ধরা হচ্ছে।আরও  পড়ুন, নতুন চরিত্রে মধুমিতাএবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও। ভারতীয় ত্বকের রঙের কথা বিবেচনায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ থাকছে। এর মধ্যে ‘৪২৩ অডাসিয়াস রেড’ বিশেষভাবে আলোচনায় এসেছে। প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার সাজে এই রঙ দেখা যেতে পারে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ এরই মধ্যে ফ্যাশন ও সৌন্দর্য অঙ্গনের আলোচিত আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের আয়োজনে ঐশ্বরিয়ার পাশাপাশি সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আন্তর্জাতিক অঙ্গনের আরও তারকাদের অংশ নেওয়ার কথা রয়েছে।সব মিলিয়ে প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া