তারেক রহমানের বরিশাল সফর ঘিরে হিজলা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ১৩ জুলাই বরিশাল আগমন উপলক্ষে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর ১২:০০টায় হিজলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন ও সহযোগী ।আরও পড়ুন, সপ্তাহজুড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কুতুবদিয়া-পেকুয়া, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামীকালের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।