প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে পৌঁছেছেন তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।সফরের শুরুতেই গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন, যা শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত করা হয়।
আরও পড়ুন, ‘দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে’ : প্রধানমন্ত্রী
এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে বরিশালের জিআই স্বীকৃত আমড়া ও নারিকেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করবেন।বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে বরিশাল বিভাগের দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থাকবেন।স্থানীয় নেতাদের দাবি, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তবে জনদুর্ভোগ এড়াতে সংযত আয়োজন করা হয়েছে।
বিষয় : বৃক্ষরোপণ বরিশাল সফর

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন