দৈনিক সংবাদ দিগন্ত

বন্যা-ভূমিধস পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ

কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্গত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।আরও  পড়ুন ,আকাশপথে বাংলাদেশ সৌদি সম্পর্ক আরও দৃঢ়, চালু হচ্ছে সরাসরি ফ্লাইটতিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পাঁচ জেলায় জিআর কর্মসূচির আওতায় ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য ও তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভারী বর্ষণ ও বন্যার কারণে দুর্গত এলাকার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।এছাড়া পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের জন্য স্থায়ী পুনর্বাসন এবং চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

বন্যা-ভূমিধস পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ