৪৮ ঘণ্টায় উন্নতি হতে পারে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, নতুন শঙ্কা রংপুর-সিলেটে
চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। এমন পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।তবে একই সময়ে রংপুর ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পানি কমতে পারে। অন্যদিকে ফেনী, খাগড়াছড়ি, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।আরও পড়ুন, ফরিদপুরের নতুন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াযীএদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার শনিবারের এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।অন্যদিকে সরকার জানিয়েছে, দুর্গত এলাকায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু, নগদ সহায়তা, চাল বিতরণ, সেনাবাহিনীর প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রমসহ ১০টি জরুরি পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।