দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতি সারাদিন পর্যবেক্ষণ, প্রশাসনকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

প্রশাসনকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন এবং সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার দিনভর তিনি বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করার নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, 

আরও পড়ুন, আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। তিনি শনিবার ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম সফর করবেন।প্রধানমন্ত্রী বিশেষভাবে নারী, শিশু ও গর্ভবতী নারীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্যোগের সুযোগে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বন্যা পরিস্থিতি সারাদিন পর্যবেক্ষণ, প্রশাসনকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন এবং সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার দিনভর তিনি বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করার নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, 

আরও পড়ুন, আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। তিনি শনিবার ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম সফর করবেন।প্রধানমন্ত্রী বিশেষভাবে নারী, শিশু ও গর্ভবতী নারীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্যোগের সুযোগে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত