দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজা উপলক্ষে আজ সারা দেশে বন্ধ জুয়েলারি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের স্বর্ণ ও অলংকারের দোকানগুলোতে আজ বেচাকেনা বন্ধ থাকবে।রোববার (১৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।আরও পড়ুন , পর্যটন অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিনিধিদল উৎসব উপলক্ষে সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্ত অনুসরণ করবে।সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি ও বিশেষ কর্মসূচি পালিত হয়। এরই ধারাবাহিকতায় এবার দুর্গোৎসব উপলক্ষে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

দুর্গাপূজা উপলক্ষে আজ সারা দেশে বন্ধ জুয়েলারি প্রতিষ্ঠান