বন্ধ কারখানায় উৎপাদন ফিরিয়ে আনতে চায় সরকার
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগ্রহী বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।শনিবার রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক রোডশোতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই আপনারা এগিয়ে যান, সমৃদ্ধ হোন। আমরা আপনাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করব।”প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তাফা জুলফিকার হাসান জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ রোডশোর আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল বন্ধ ও অকার্যকর রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবনে বিনিয়োগ আকৃষ্ট করা।তারেক রহমান বলেন, একটি আরো পড়ুন, ডিজিটাল হাইড্রোগ্রাফিতে নতুন সম্ভাবনা দেখছেন তারেক রহমানরাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হলো ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং চ্যালেঞ্জ মোকাবিলার পথ তৈরি করা। তবে তিনি স্বীকার করেন, একা সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।তিনি বলেন, “সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। তবে ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে এগোলে সেগুলোর সমাধান করা সম্ভব।”অনুষ্ঠানে ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানার বিস্তারিত তথ্য বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয়। সেখানে কারখানাগুলোর অবস্থান, অবকাঠামো, যোগাযোগ সুবিধা, বিনিয়োগ প্রণোদনা এবং উৎপাদন সম্প্রসারণের সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়।পরে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তারা প্রায় ৫০টি প্রশ্ন তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব প্রশ্নের জবাব দেন।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকার, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে কাজ করলে বন্ধ শিল্পকারখানাগুলো আবারও উৎপাদনে ফিরবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।