দৈনিক সংবাদ দিগন্ত

এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধন শনিবার

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে শনিবার। সকাল ১০টায় সফটওয়্যারটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে সফটওয়্যারটি উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই ‘শিক্ষক বদলি ব্যবস্থাপনা’ সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, উদ্বোধনের পরই সফটওয়্যারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর মাউশির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোতে নির্দেশনা পাঠানো হবে।আরও পড়ুন, শিক্ষক-কর্মচারীদের বেতন বিল নিয়ে নতুন নির্দেশ মাউশিরএর মাধ্যমে মাঠপর্যায় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু হবে এবং ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এতদিন শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মূলত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারতেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও, চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই সুযোগ বন্ধ হয়ে যায়।আরও পড়ুন, জাতীয় ইস্যু আড়ালে ‘ফেক স্ক্রিনশট’: আম্মারের অভিযোগপরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় প্রণয়ন করা হয়েছে বদলি নীতিমালা এবং সেই নীতিমালার ভিত্তিতেই চালু হচ্ছে এই সফটওয়্যার। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়বে এবং দীর্ঘদিনের জটিলতা অনেকটাই কমে আসবে।

এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধন শনিবার