দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিএসসিসির বিশেষ অভিযান, বখাটে উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বখাটেমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বুধবার ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এর আশপাশের এলাকায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্কুলের সামনে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য পুরো এলাকা উন্মুক্ত করা হয়।আরও  পড়ুন, কার্যকর নবম পে স্কেল, বাড়তি বেতন পেতে অপেক্ষা আরও কয়েক মাসঅভিযান চলাকালে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ পরিবেশ বজায় রাখা, ইভটিজিং ও বখাটেপনা প্রতিরোধ এবং নগরীর ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।নগরবাসীর প্রত্যাশা, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে এবং রাজধানীর জনচলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে।

শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিএসসিসির বিশেষ অভিযান, বখাটে উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত