নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি উপজেলা পরিষদ ভবনের প্রবেশমুখে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।এনসিপির উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ অভিযোগ করেন, কোনো উসকানি ছাড়াই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেন।আরও পড়ুন, চারদিকে জল্লাদরা কিলবিল করছে বললেন রিজভীতবে অভিযোগ অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী বলেন, সংসদ সদস্য বিভিন্ন বক্তব্যে বিএনপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই প্রতিবাদ হয়েছে বলে দাবি করেন তিনি।সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, সভায় যাওয়ার পথে বিএনপির লোকজন তার পথরোধ করে হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ছোড়া একটি ঘুষি তার ঘাড়ে লাগে বলেও অভিযোগ করেন তিনি।হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।ইউএনও রাসেল ইকবাল জানান, উপজেলা পরিষদের গেটে দুই পক্ষের উপস্থিতির কারণে ধাক্কাধাক্কি ও উচ্চবাচ্যের ঘটনা ঘটে। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংসদ সদস্যকে নিরাপদে সভাকক্ষে পৌঁছে দেওয়া হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।