দৈনিক সংবাদ দিগন্ত

বংশালের আবাসিক হোটেলে রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর বংশালের একটি আবাসিক হোটেল থেকে মো. শামীম হাসনাত নামে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার সকালে সিদ্দিক বাজার এলাকার ‘ঢাকা প্যালেস’ নামের আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শামীম হাসনাত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক জানান, বুধবার রাত থেকেই শামীমের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। আরও  পড়ুন, রাজধানীতে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীরবৃহস্পতিবার সকালে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী রুম পরিষ্কার করতে গিয়ে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। পরে তিনি শামীমকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।হোটেল সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের পর থেকেই শামীম ওই হোটেলে অবস্থান করছিলেন। পারিবারিক সূত্র বলছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সে কারণেই বাসার পরিবর্তে হোটেলে থাকতেন।

বংশালের আবাসিক হোটেলে রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার