দৈনিক সংবাদ দিগন্ত

মির্জা ফখরুলকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই দেশের দূতাবাস তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্ট দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়। এর আগে চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও তাকে অভিনন্দন জানিয়েছে।ফ্রান্স দূতাবাসের বার্তায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার অবদানকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আরও  পড়ুন, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ছুটির দিনে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাএকই সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।অন্যদিকে সুইজারল্যান্ড দূতাবাসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

মির্জা ফখরুলকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন