দৈনিক সংবাদ দিগন্ত

হাদির মৃত্যুতে ফ্রাংকো-জার্মান দূতাবাসে পতাকা অর্ধনমিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার ফ্রাংকো-জার্মান দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য ফ্রাংকো-জার্মান দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।আরো পড়ুন: শহীদ হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবেশরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে হাদির মরদেহ দাফন করা হয়।

হাদির মৃত্যুতে ফ্রাংকো-জার্মান দূতাবাসে পতাকা অর্ধনমিত