দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমা

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেসকাঘাট বাজারে ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করছিল সরকার ট্রেডার্স, যার স্বত্বাধিকারী রবিউল ইসলাম। আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধেবুধবার (২১ মে ২০২৬) বিকেলে ফেসকাঘাট এলাকায় টিসিবি পণ্য বিক্রির সময় জয়পুরহাট শহরের ধানমন্ডি শহীদ জিয়া কলেজ রোড এলাকার ফাতেমা বেগম নামে এক নারী প্রায় ৬৮ হাজার টাকার টিসিবি পণ্য ক্রয় করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতার হাতে আটক হন।আরও পড়ুন, পাঁচবিবি সান্তাগুড়নী স্কুল মাঠে ওয়াল্ড ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতআটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সঙ্গে আরও কয়েকজন অসাধু ব্যক্তি জড়িত ছিলেন। তবে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তারা টিসিবির এসব পণ্য সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন দোকানে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।আরও পড়ুন, টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামী ও ৪ মাদকসেবী গ্রেফতারবিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে এবং বিষয়টি তদন্ত শুরু করে।

অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমা