দৈনিক সংবাদ দিগন্ত

সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথিকে ফের গ্রেপ্তার

জুলাই আন্দোলন চলাকালে বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ আবেদনের পক্ষে শুনানি করেন।তিনি আদালতে বলেন, মামলার তদন্তে আসামির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।তবে এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।আদালতে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন খাদিজা ইয়াসমিন বিথি। তিনি বলেন,আরও  পড়ুন , ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেল সচিব তাকে বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।“এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার বাচ্চা আছে। আমি চাকরি করে চলি। এত টাকা কই পাব?”তিনি আরও দাবি করেন, বাবাকে দেখতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পারিবারিক সম্পর্কের কারণেই তাকে মামলায় জড়ানো হচ্ছে।অন্যদিকে তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জামিন পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সোহেলী তামান্না গুরুতর আহত হন এবং তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় সোহেলী তামান্না নিজেই বাদী হয়ে বাড্ডা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায়  সুব্রত বাইনের মেয়ে বিথিকে ফের গ্রেপ্তার