জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুরে অভিযান চালিয়ে ১৬০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। তবে অভিযানের সময় একাধিক মাদক মামলার আসামি বিটুল পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উত্তর গোপালপুর এলাকায় বিটুলের বাড়িতে অভিযান চালায় পাঁচবিবি থানা পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিটুল কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।থানা সূত্রে আরও জানা যায়, আরও পড়ুন বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধবিটুলের বিরুদ্ধে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ১৩টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, ‘বিটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রবিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।