দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় ইস্যু আড়ালে ‘ফেক স্ক্রিনশট’: আম্মারের অভিযোগ

সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সালাউদ্দিন আম্মার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই সাধারণ সম্পাদক শুক্রবার নিজের ফেসবুক পোস্টে সরকারের নীতিনির্ধারণ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, বাস ভাড়া, তেলের দাম, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি— এসব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে। তার দাবি, এসব ইস্যু থেকে জনমত ভিন্ন দিকে ঘোরাতে পরিকল্পিতভাবে এমন কৌশল নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, যারা জাতীয় ইস্যু নিয়ে কথা বলেন, তারা এখন এসব বিতর্কে ব্যস্ত হয়ে পড়বেন এবং ধীরে ধীরে জনগণ প্রকৃত সংকটগুলো ভুলে যাবে। তার ভাষায়, এটি শাসকদের একটি ‘কমন স্ট্র্যাটেজি’। পোস্টে সাবেক সরকারের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, আগের সময়ের রাজনৈতিক কৌশলের কোনো ভিন্নতা দেখা যাচ্ছে না।আরও পড়ুন, শিক্ষক-কর্মচারীদের বেতন বিল নিয়ে নতুন নির্দেশ মাউশিরদলীয় অভ্যন্তরীণ বিষয় নিয়েও সমালোচনা করেন আম্মার। তিনি অভিযোগ করেন, সামনে পদ দেওয়ার আশ্বাস দিয়ে দূরবর্তী এলাকার কর্মীদের উত্তেজিত করা হচ্ছে। ফলে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়ছে। এছাড়া তিনি দাবি করেন, জ্বালানি, পরিবহন ভাড়া ও বিদ্যুৎ সংকটের মতো ইস্যুতে অনেকে মুখ খুলছেন না, কারণ তারা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত। বরং যারা এসব বিষয়ে কথা বলছেন, তাদের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হচ্ছে।আরও পড়ুন, ২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা ২০২৬পোস্টের এক পর্যায়ে তিনি দেশের অস্থিতিশীল পরিবেশে নিষিদ্ধ সংগঠন ‘লীগ’ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন। শেষে ‘জুম্মা মোবারক’ জানিয়ে তার বক্তব্য শেষ করেন তিনি।

জাতীয় ইস্যু আড়ালে ‘ফেক স্ক্রিনশট’: আম্মারের অভিযোগ