দেশব্যাপী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬”। এর অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। মঙ্গলবার সকালে তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, দুপচাঁচিয়া চেতনা নাশক ঔষধ খেয়ে ইজিবাইক চুরির চেষ্টার মামলার আসামীসহ গ্রেফতার-৩উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ফলে এখন জনগণকে আর ভূমি সেবা পেতে হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না। নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খাজনা প্রদান, নামজারি, আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারছেন। তিনি আরও বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের ভূমি ব্যবস্থাপনাও আধুনিক ও স্বচ্ছ হয়েছে। যারা অনলাইনে সেবা নিতে সক্ষম নন, তাদের জন্য সরকার ভূমি সহায়তা সেবা কেন্দ্র চালু করেছে। বর্তমানে দেশের ৬১টি জেলায় ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি জানান।আরও পড়ুন, চট্টগ্রাম-১, মিরসরায়ের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন, এমপি সাহেব নিকটপ্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভূমি ব্যবস্থাপনাকে যত বেশি প্রযুক্তিনির্ভর করা যাবে, ততই জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে। এ সময় তিনি ভূমি” নামের মোবাইল অ্যাপের কথাও উল্লেখ করেন, যার মাধ্যমে নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত এবং ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।আরও পড়ুন, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি সুতরাং জনগণের জন্য কাজ করে যাবো: এমপি খায়রুল কবির খোকনফুলবাড়িয়া উপজেলা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মু, কামরুল হাসান মিলন এমপি ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া।