দৈনিক সংবাদ দিগন্ত

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘ফুটেজ দেখে ধরবো’

গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন এবং পরে সংক্ষিপ্ত পথসভা করেন।পথসভায় বক্তব্য দিতে গিয়ে নাসির মোড়ল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং দলীয় নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।আরও পড়ুন, গাজীপুরে ফের আওয়ামী লীগ-সমর্থকদের প্রকাশ্য শক্তি প্রদর্শনমহাসড়কে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য মিছিল নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “মিছিলের বিষয়টি আমরা জেনেছি। ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”অপরদিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি জিএমপি এলাকার মধ্যে হয়েছে। তারপরও আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘ফুটেজ দেখে ধরবো’