আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামার আগে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট তাকে সম্মানসূচক সদস্য ঘোষণা করেছে।রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো নিজ হাতে মেসির কাছে সম্মানসূচক সদস্যপদ কার্ড তুলে দেন। একই সঙ্গে মেসিকে দেওয়া হয় একটি স্মারক ফলক এবং তার নাম লেখা বিশেষ জার্সি।এর আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করেন মেসি। এরপর তিনি যান রিভার প্লেটের ঘরের মাঠ মোনুমেন্টাল স্টেডিয়ামে। সেখানেই ক্লাবটির পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মান জানানো হয়।রিভার প্লেট সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে সম্মান জানানোর বিষয়টি প্রকাশ করে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক এই দিনে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসিকে সম্মানসূচক সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্মারক ফলক ও বিশেষ জার্সির পাশাপাশি সদস্যপদ কার্ডেও রাখা হয়েছে বিশেষত্ব।আরও পড়ুন, ১০২ রানে অপরাজিত শ্রেয়াস ৮ উইকেটে জিতল ভারতমেসির কার্ডে সাধারণ সদস্যপদ নম্বরের পরিবর্তে লেখা হয়েছে ‘ARG18122022’। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের দিনটিকেই এই কোডের মাধ্যমে স্মরণ করা হয়েছে।রিভার প্লেটের সঙ্গে মেসির সম্পর্কও দীর্ঘদিনের। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যাওয়ার আগে এই ক্লাবটির হয়ে খেলার কাছাকাছি চলে এসেছিলেন তিনি। পরবর্তী সময়ে রিভার প্লেটের ঘরের মাঠ মোনুমেন্টালে আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি।জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আগে রিভার প্লেটের কাছ থেকে পাওয়া এই সম্মান মেসির বিদায়ী আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে। বিশ্বকাপজয়ী তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায়গুলোকে সম্মান জানাতেই যেন এই আয়োজন করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।