দৈনিক সংবাদ দিগন্ত

মেসির হেডে শততম গোল মায়ামির ঘরে ক্যাম্পেওনেস কাপ

পায়ের জাদুতে ফুটবলবিশ্বকে অসংখ্যবার মুগ্ধ করেছেন লিওনেল মেসি। তবে এবার ফাইনালের রাতে দেখা গেল ভিন্ন এক মেসিকে। মাথার ছোঁয়ায় গোল করে মায়ামির জার্সিতে পূর্ণ করলেন নিজের শততম গোল। আর সেই গোলের রাতেই মায়ামির ঘরে উঠল ক্যাম্পেওনেস কাপের শিরোপা।ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের দারুণ ক্রস থেকে হেডে গোল করেন মেসি।এই গোলেই মায়ামির জার্সিতে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা। মাত্র ১১৪ ম্যাচে মায়ামির হয়ে গোলের শতক পূর্ণ করেন ৩৯ বছর বয়সী মেসি। তার ক্যারিয়ারে কোনো ক্লাবের হয়ে ১০০ গোল পূর্ণ করার ক্ষেত্রে এটিই দ্রুততম মাইলফলক।দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেয়েছিলেন মেসি। ৫৫ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।আরও  পড়ুন, ৩১ বল হাতে রেখে আফগানিস্তানকে হারাল ভারততবে তাতে মায়ামির জয় থামেনি। ম্যাচের ৮১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো। তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।মেসি ও কাসেমিরোর এই বোঝাপড়া মায়ামির জন্য নতুন নয়। মায়ামির হয়ে কাসেমিরোর চার গোলের তিনটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি। ফাইনালেও সেই জুটির রসায়নে আসে গুরুত্বপূর্ণ গোল।মায়ামির শিরোপা জয়ে বড় অবদান রয়েছে গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারেরও। ক্রুজ আজুলের একাধিক নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দলকে গোলশূন্য রাখেন তিনি।শেষ পর্যন্ত মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জিতে নেয় ইন্টার মায়ামি।মেসির শততম গোলের মাইলফলক আর মায়ামির আন্তর্জাতিক শিরোপা—দুই উদযাপনেই শেষ হয় স্মরণীয় এক ফাইনালের রাত।

মেসির হেডে শততম গোল মায়ামির ঘরে ক্যাম্পেওনেস কাপ