পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজা মার্কেটের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই সদস্য। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।অসুস্থ দুই ফায়ার ফাইটার হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁদের চিকিৎসা চলছে।আরও পড়ুন, দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির আভাস নেই, রাতে বাড়তে পারে তাপমাত্রাফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে চকবাজার থানাধীন এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকার মনসুর খান প্লাজার ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।অসুস্থ ফায়ার ফাইটারদের হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, ভবনের ষষ্ঠ তলায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই দুই সদস্য। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।