দৈনিক সংবাদ দিগন্ত

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -এমপি প্রার্থী আবদুল আল ফারুক

কক্সবাজারের চকরিয়ায়  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।।শুক্রবার ২৩ জানুয়ারি২৬।  জমায়েত কর্তৃক আযোজিত চকরিয়া উপজেলার বরইতলিতে  উক্ত  পথসভা অনুষ্টিত হয়।  সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ১  আসনের ১০ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।তিনি বলেন,জনগণের জন্য ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরো বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে জনগণ তা মেনে নেবে না— এমন পরিস্থিতিতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে। একই সঙ্গে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর  আহ্বান জানায় । এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক   আমির মাওলানা ছাবের আহমেদ এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।  জহির উদ্দিন আহমেদ বাবর,  গোলাম মোস্তফা কাইছার, মাষ্টার মোহমুদুল হাসান।ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের নজর কাটার মত উপস্থিতি পরিলক্ষ্য হয়েছে।

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -এমপি প্রার্থী আবদুল আল ফারুক