মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব পেলেন কোনো নারী। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার ফাতিমা জাহরা আল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি।রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে ফাতিমাকে নতুন সরকারপ্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। ৫০ বছর বয়সী ফাতিমা এর আগে মরক্কোর নগর-পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির (পিএএম) রাজনীতিবিদ।নিজের নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে ফাতিমা মানসুরি বলেন, মরক্কোর ইতিহাসে এই প্রথম একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব পেলেন। এটি শুধু তাঁর জন্য নয়, দেশের সব নারীর জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।মরক্কোয় গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশের চার দিন পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট আসন ৩৯৫টি। আরও পড়ুন,শিক্ষাব্যবস্থার সংকটে ফ্রান্সে জেন-জির বিক্ষোভ ব্যাপক আটক ৪৪০ জননির্বাচনে পিএএম ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন অর্জন করেছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে সরকার গঠনে দলটিকে জোটসঙ্গী খুঁজতে হবে।প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা মানসুরির প্রথম বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে প্রয়োজনীয় জোট গঠন করে সরকার পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা। পিএএম জানিয়েছে, তারা বিভিন্ন দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে কয়েকটি দল ইতোমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদের বন্ধু ফুয়াদ আলী আল হিম্মার উদ্যোগে পিএএম প্রতিষ্ঠিত হয়। দলটি বর্তমানে মরক্কোর রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।নতুন সরকারের সামনে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে বড় অর্থনৈতিক সিদ্ধান্তও রয়েছে। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এই আয়োজনকে কেন্দ্র করে অবকাঠামো ও অন্যান্য খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সেই অর্থ কীভাবে বিভিন্ন খাতে ব্যয় করা হবে, সেটিও নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে উঠবে।ফাতিমা জাহরা আল মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন নাজলা বুদেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।