দৈনিক সংবাদ দিগন্ত

দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাভারে দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ৬ জুলাই ) সকালে স্কুলের মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় । সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ওরম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ আরিফ হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আরফান আলী , দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের প্রিন্সিপাল কৃষিবিদ আবু আদনান সেলিম , সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম , বিএনপি নেতা মোঃ আবদুল মতিন , মোঃ দুদু মিয়া , দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল মাকসুদ উল্লাহ মামুন ,  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মিলানো শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান মাসুম , সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন ।আরও  পড়ুন, বিশেষ অভিযানে অস্ত্রসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক -  শিক্ষিকা, ছাত্র - ছাত্রী অবিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় খেলোয়াড়দের উদ্দেশ্য  করে মোঃ আরিফ হোসেন বলেন " খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। শরীরকে শতভাগ সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। দীর্ঘ সময় মোবাইলের পিছনে সময় নষ্ট না করে মাঠে ফুটবল অথবা ক্রিকেট খেললে পড়ালেখাও মনোযোগী হওয়া যায় । খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায়, তাই আমরা সবাই চেষ্টা করবো নিয়মিত অল্প সময়ের জন্য হলেও মাঠে খেলাধুলা করতে  " । খেলায় অংশগ্রহন করে লাল দল এবং হলুদ দল । ট্রাইবেকারের মাধ্যমে ১-০ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে হলুদ দল চ্যাম্পিয়ন হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আশিক এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছে সায়েম । টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম । ফাইনাল খেলাটি পরিচালনা করেন আরিয়ান মাশফিক অর্ক ।

দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত