দৈনিক সংবাদ দিগন্ত

ফাইতং ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন আবেদন জমা দিলেন নাজু

আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার ৭নং ফাইতং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদনপত্র দাখিল করেছেন নাজমুল ইসলাম (নাজু)। তিনি বান্দরবান জেলা বিএনপির মনোনয়ন ও আবেদন যাচাই-বাছাই কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন আবেদনপত্র জমা দেন।আরও পড়ুন, মিরপুর কলেজে তারুণ্যের উচ্ছ্বাস, নবীনবরণে মিল্টন-তুলিসহ বিশিষ্টজনদের উপস্থিতিনাজমুল ইসলাম (নাজু) ফাইতং ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। এছাড়া তিনি ফাইতং ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জেলা মৎস্যজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবেদনপত্র দাখিলের পর তিনি দলীয় নেতৃবৃন্দসহ ফাইতং ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

ফাইতং ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন আবেদন জমা দিলেন নাজু