দৈনিক সংবাদ দিগন্ত

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন মৃত্যুদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—শাখাওয়াত, সোহেল, আলআমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা।আরও  পড়ুন, লামায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদানরাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে শাখাওয়াত ও সোহেল চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।ঘটনার তিন দিন পর ওই পাটখেত থেকে দুজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে ১৯ মে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন মৃত্যুদণ্ড