প্রেম ভাঙার পর জীবন যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল তখন নিজেকেই বড়সড় উপহার দিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী।২০২৪ সালে প্রায় ৮০ লাখ টাকা খরচ করে বিলাসবহুল রেঞ্জ রোভার ইভোক গাড়ি কিনেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই গাড়ি কেনার নেপথ্যের গল্পই প্রকাশ্যে এনেছেন তিনি।অভিনেত্রী জানিয়েছেন গাড়িটি কোনো বিশেষ মানুষের দেওয়া উপহার নয়। নিজের উপার্জনের টাকাতেই গাড়িটি কিনেছিলেন তিনি।‘আশা’ ছবির প্রচারে টেলিভিশন সঞ্চালক রঞ্জিনী হরিদাসের সঙ্গে কথোপকথনে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা জানান ঐশ্বরিয়া।তিনি বলেন ওই সময় একটি কঠিন ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। আরও পড়ুন, তিন সিনেমা নিয়ে ববিপরিস্থিতি এতটাই কঠিন ছিল যে কয়েকটি কাজ থেকেও সরে দাঁড়িয়েছিলেন।ঐশ্বরিয়ার এই কঠিন সময়ের কথা জানতেন শুধু তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। এর মধ্যেই নিজের জন্য কিছু একটা করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।গাড়ির প্রতি তাঁর বরাবরই ভালোবাসা রয়েছে। তাই অন্য কোনো দামি উপহারের পরিবর্তে নিজের জন্য রেঞ্জ রোভার ইভোক কেনার সিদ্ধান্ত নেন তিনি।শুধু গাড়ি কেনাই নয় দিনটিকেও বিশেষ করে তুলতে চেয়েছিলেন ঐশ্বরিয়া। তাই ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে গাড়িটির ডেলিভারি নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।অভিনেত্রীর কাছে এই গাড়ি ছিল শুধু বিলাসবহুল একটি যান নয়। কঠিন সময় পেরিয়ে নিজের সাফল্যকে নিজেকেই স্বীকৃতি দেওয়ার একটি প্রতীকও ছিল এটি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।